৩য় প্রান্তিক মূল্যায়ন মডেল প্রশ্ন-২০২৬ | বাওবি | ৫ম শ্রেণি

 

৩য় প্রান্তিক মূল্যায়ন মডেল প্রশ্ন-২০২৬ | বাওবি | ৫ম শ্রেণি

৩য় প্রান্তিক মূল্যায়ন-২০২৬

মডেল টেস্ট প্রশ্নপত্র

“এবিসি” সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রেণিঃ পঞ্চম                                                        বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সময়ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট                                              পূর্ণমানঃ ৭০

১. বহুনির্বাচনি প্রশ্ন (সঠিক উত্তরটি খাতায় লেখ):                                 ১ × ১০ = ১০

১) গণতান্ত্রিক আচরণের মূল/প্রধান পূর্বশর্ত কোনটি?

(ক) নিজের মতামতকে প্রাধান্য দেওয়া  (খ) অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া

(গ) যার যা পছন্দ হয় তার চর্চা করা  (ঘ) নিজের মতো সিদ্ধান্ত নেওয়া

২) শ্বাসমূল ও ঠেসমূল জন্মায় কোন বনের উদ্ভিদে?

(ক) সুন্দরবনে  (খ) জলাবনে  (গ) চিরসবুজ বনে  (ঘ) পাতঝরা বনে

৩) রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস কোন ধরনের সম্পদ?

(ক) বনজ সম্পদ  (খ) খনিজ সম্পদ  (গ) নবায়নযোগ্য সম্পদ  (ঘ) সমুদ্র সম্পদ

৪) বিনিয়োগ বৃদ্ধির সুফল কোনটি?

(ক) কর্মসংস্থান বৃদ্ধি  (খ) আমদানি বৃদ্ধি   (গ) দ্রব্যমূল্য বৃদ্ধি  (ঘ) সঞ্চয় বৃদ্ধি

৫) সড়ক পথে যোগাযোগের প্রধান বাহন কোনটি?

(ক) লঞ্চ  (খ) ট্রেন  (গ) বাস  (ঘ) উড়োজাহাজ

৬) চিরসবুজ বনের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

(ক) পাতা সবসময় সবুজ থাকে  (খ) সব সময় গাছে পাতা থাকে  

(গ) শীতকালে পাতা ঝরে যায়  (ঘ) সব সময় পাতা ঝরে যায়

৭) কোনো ব্যক্তির আয়ের অর্থ ভবিষ্যতে কীভাবে খরচ করা হবে— এই পরিকল্পনাকে   

    কী বলে?

(ক) সঞ্চয়  (খ) বিনিয়োগ  (গ) মুনাফা  (ঘ) বাজেট

৮) একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাইলে তোমাকে কোথায় যেতে হবে?

(ক) কুয়াকাটা  (খ) ময়নামতি  (গ) পতেঙ্গা  (ঘ) জাফলং

৯) সমুদ্র সম্পদ ব্যবহারের সর্বোত্তম উপায় কোনটি?

(ক) সঠিক উপায়ে সম্পদ আহরণ  (খ) জাহাজ চলাচল সীমিত করা  

(গ) মাছ আহরণ সীমিত করা  (ঘ) সামুদ্রিক মাছের ব্যবহার হ্রাস করা

১০) অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্দেশ্যে বিদেশে কী ধরনের জনবল পাঠানো

      উচিত?

(ক) দক্ষ জনবল  (খ) অল্প দক্ষ জনবল  (গ) অদক্ষ জনবল  

(ঘ) প্রশিক্ষণবিহীন জনবল 

 

 

সম্পূর্ণ প্রশ্নের ডাউনলোড লিঙ্কঃ

 

          না পেলে 

 

       এখানে দেখুন

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে”  লাইক দিয়ে রাখুন।

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

 

 

No comments

Powered by Blogger.